প্রশ্ন আর উত্তর
০১কীভাবে বুঝব পণ্যটা খাঁটি?+
প্রতিটা বোতল/প্যাকেটের গায়ে ব্যাচ নম্বর থাকে। সাইটের "ব্যাচ যাচাই" পাতায় নম্বরটা লিখলেই দেখবেন কোথা থেকে, কবে এসেছে আর ল্যাবে কী কী পরীক্ষা হয়েছে।
০২মধু জমে গেছে, এটা কি ভেজাল?+
না। খাঁটি মধু ঠান্ডায় জমে যায়, বিশেষ করে সরিষা আর লিচুর মধু। বোতলটা কুসুম গরম পানিতে কিছুক্ষণ রাখলে আবার তরল হবে।
০৩মাসিক সাবস্ক্রিপশন কীভাবে কাজ করে?+
পণ্যের পাতায় "প্রতি মাসে" বেছে নিলে ১০% ছাড় পাবেন, আর প্রতি মাসের একই তারিখে আমরা ফোন করে কনফার্ম করে পাঠাব। যেকোনো সময় বন্ধ করা যায়।
০৪ডেলিভারি চার্জ কত?+
ঢাকার ভেতরে ৳৬০, বাইরে ৳১২০। ৳২,০০০-এর বেশি অর্ডারে ফ্রি।
০৫প্রি-অর্ডার কেন?+
খেজুরের গুড় আর আমের মতো মৌসুমি জিনিস অল্প হয়। প্রি-অর্ডার করলে মৌসুমের প্রথম চালান আপনার, আর আমরা আগে থেকে জানি কতটা আনতে হবে।
০৬পছন্দ না হলে?+
খোলার পর ৭ দিনের মধ্যে জানালে পুরো টাকা ফেরত, কোনো প্রশ্ন ছাড়া।